চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে মেয়ের সঙ্গে জন্মদিনে রুনা লায়লা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ পূর্বাহ্ন ১৭, নভেম্বর ২০১৫
বিনোদন
A A

‘শিল্পী আমি তোমাদেরই গান শুনাবো তোমাদেরই মন ভরাবো’ উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লার আজ জন্মদিন। ৬৫তে পা দেয়া জনপ্রিয় এ শিল্পী এবারের জন্মদিনটি দেশে পালন করছেন না। লন্ডনে তার মেয়ে তানি লায়লা ইসলামের বাসায় ঘরোয়াভাবে জন্মদিন উদযাপন করছেন শক্তিমান এ কণ্ঠশিল্পী। মেয়ের পাশাপাশি তার দুই নাতনিও রয়েছে সেখানে।

রাত ১২টায় মেয়ে ও দুই নাতনির সঙ্গে কেক কেটে জন্মদিনের উদযাপন করেন রুনা লায়লা। দেশে না থাকলেও জন্মদিনের দু’দিন আগ থেকেই ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছায় রুনা লায়লার ফেসবুকে ভেসেছে শুভেচ্ছা বন্যায়। তবে দেশ থেকে দূরে থাকলেও রুনা লায়লা তার ভক্তদের ভুলে যাননি। নিজের জন্মদিনে তার প্রিয় ভক্তদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তার ফেসবুকে।

এদিকে গত বছরই রুনা লায়লা সংগীত জীবনের ৫০ বছর পূর্ণ করেছেন। বছরের মাঝামাঝিতে সে উপলক্ষে আয়োজিত একটি বড় মাপের কনসার্টে সংগীতও পরিবেশন করেন তিনি। পাঁচ দশকের সঙ্গীত জীবনে ১৯টি ভাষায় অসংখ্য গান গেয়েছেন বরেণ্য এ সঙ্গীত তারকা।

শুধু বাংলায় নয়, মোট ১৭ ভাষায় রুনা লায়লা গান গেয়েছেন। বাংলা, হিন্দি, ইংরেজি তো গাইতেন, এগুলোর পাশাপাশি পাঞ্জাবি, আরবি, উর্দু, সিন্ধি, ফ্রেঞ্চ, পশতু, বেলুচি, পারসিয়ান, মালয়, জাপানি, ইতালিয়ান ভাষায় গান গাইতেও পারদর্শী তিনি।

প্রয়াত সংগীত পরিচালক সুবল দাসের সুরে নজরুল ইসলাম পরিচালিত ‘স্বরলিপি’ ছবিতে ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’ গানের মাধ্যমে বাংলাদেশে প্রথম প্লেব্যাক করেন তিনি। তবে পাকিস্তানের ‘যুগ্নু’ ছবিতে ছোটবেলায় রুনা লায়লা প্রথম প্লেব্যাক করেন। এরপর পাকিস্তান ও বাংলাদেশের অসংখ্য ছবিতে তিনি প্লেব্যাক করেছেন।

তার অসংখ্য গানের মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো ‘যখন থামবে কোলাহল’, ‘বন্ধু তিন দিন তোর’, ‘মেরা বাবু ছৈল ছাবিলা’, ‘হ্যালো হ্যায়’, ‘সাধের লাউ বানাইল মোরে’, ‘এই বৃষ্টি ভেজা রাতে’।

Reneta

উপমহাদেশের সংগীতে আকাশছোঁয়া সাফল্য অর্জন করা শিল্পী রুনা লায়লা নাচেও বেশ পারদর্শী। চার বছর বুলবুল একাডেমি করাচিতে ভরত নাট্যম, কত্থক, কত্থকলি শিখেছিলেন।

নন্দিত এ শিল্পী অভিনয় করেছেন চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ নামক চলচ্চিত্রে অভিনয় করেন। নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে পেয়েছেন নানা পুরস্কার। এসবের মধ্যে রয়েছে দেশ থেকে ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্বাধীনতা দিবস পুরস্কার প্রভৃতি। এছাড়া ভারত থেকে পেয়েছেন সায়গল পুরস্কার।

পাকিস্তান থেকে অর্জন করেছেন নিগার, ক্রিটিক্স, গ্র্যাজুয়েটস, জাতীয় সংগীত পরিষদ স্বর্ণপদকসহ আরও অসংখ্য পুরস্কার।

Jui  Banner Campaign
ট্যাগ: রুনা লায়লাসঙ্গীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT