চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুনা লায়লার দাদাগিরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০১৬
বিনোদন
A A

দুই বাংলার দুই অঙ্গনের জনপ্রিয় তারকা তারা। তারকাখ্যাতি সম্পন্ন সফল ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ক্রিকেট মাঠ ছেড়েছেন অনেক আগেই তবে দর্শকদের কাছ থেকে হারিয়ে যাননি তিনি। ভারতীয় চ্যানেল জি বাংলায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র’ সঞ্চালক হিসেবে কাজ করছেন দীর্ঘদিন।

অন্যদিকে সুর আর সঙ্গীত দিয়ে গানের ভুবনকে সমৃদ্ধ করছেন এ উপমহাদেশের সঙ্গীতশিল্পী রুনা লায়লা।

সফল দুই তারকার এবার লড়াই হবে ‘দাদাগিরি’র মূল মঞ্চে। সৌরভের নানা ধরনের প্রশ্নের জবাব দিতে হবে রুনা লায়লাকে। শিগগিরই ‘দাদাগিরি’র একটি বিশেষ পর্বে সৌরভের মুখোমুখি হবেন সঙ্গীতশিল্পী রুনা লায়লা।

জানা গেছে, ওই পর্বে রুনার পাশাপাশি ভারতের খ্যাতিমান কয়েকজন কণ্ঠশিল্পীও থাকবেন। তাদের মধ্যে রয়েছে আরতি মুখোপাধ্যায় ও রেখা ভরদ্বাজের নাম। এছাড়াও কুমার শানুরও থাকার সম্ভাবনা আছে।

এ কারণে ‘দাদাগিরি’তে অংশ নিতে আগামী ২৯ ফেব্রুয়ারি কলকাতায় যাচ্ছেন রুনা। পর্বটির দৃশ্য ধারণ করা হবে ১ মার্চ। আর এরপরদিন রুনা লায়লার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সম্প্রতি ভারতের সর্বোচ্চ সম্মানজনক দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডে ভূষিত হন কিংবদন্তী এ শিল্পী।

Jui  Banner Campaign
ট্যাগ: রুনা লায়লাসঙ্গীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনের দপ্তর বণ্টন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সিডনি পৌঁছেছেন আফঈদা-ঋতুপর্ণারা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

অবসরের সম্ভাব্য সময় জানিয়ে দিলেন নেইমার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পিবিসিসিআই’র অভিনন্দন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

অপরাধ দমনে হটলাইন চালু করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT