চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে আলোচনায় বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত নায়িকা শায়লা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ন ২৯, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

চারদিকে বইছে নির্বাচনী হাওয়া। সে হাওয়ায় গা ভাসিয়েছে দেশের আপামর জনগণ। নানা কারণেই আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগ্রহের শেষ নেই সাধারণ মানুষের। বিশেষ করে নির্বাচনকে ঘিরে এবার তুমুল আলোচনার জন্ম দিয়েছেন দেশের তারকারা অভিনেতা, অভিনেত্রী ও সংগীতশিল্পীরা।

আওয়ামী লীগ, বিএনপি সহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ হয়ে আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রাজনীতিবীদ ছাড়াও এবারই প্রথম শোবিজ অঙ্গন থেকে দেখা গেছে বেশকিছু তারকাদের নাম! যারা নিজেদের পছন্দের দল থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোয়ন চেয়েছিলেন। কাউকে দলগুলো মনোয়ন দিয়েছে, আবার কাউকে মনোনয়ন দেয়নি। তবে তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) পক্ষে মনোনয়ন পেয়ে সবচেয়ে চমক সৃষ্টি করেছেন চিত্রনায়িকা শাহরিয়ার ইসলাম শায়লা!

সোশাল মিডিয়ায় রীতিমত শায়লাকে নিয়ে হইচই। শায়লার মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিয়ে ট্রল করছেন অনেকে, কেউবা আবার বিষয়টি দেখছেন ইতিবাচক ভাবেই। কিন্তু কে এই শায়লা? তাকে নিয়ে কেনো সোশাল মিডিয়া এতো সরব?

শূন্য দশকের শুরুতেই বাংলা চলচ্চিত্রে আগমন হয়েছিল চিত্রনায়িকা শায়লার। ওই সময়ে নষ্ট মেয়ে, ওরা কারা, ফুটপাতের শাহেনশাহ, নষ্টা মেয়ে, জ্বলন্ত নারী, ধর, মফিজ, তেজী মেয়ে, যৌথ হামলা ইত্যাদি ছবিগুলোতে কাজ করে আলোচনায় আসেন তিনি। আর এই চলচ্চিত্রগুলোকে অনেকেই ‘অশ্লীল সময়ের ট্রেড মার্ক’ বলছেন! বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্তির পর সোশাল মিডিয়ায় তাকে নিয়ে চর্চায় মেতে উঠার এটাই সবচেয়ে বড় কারণ!

তবে শায়লার ঘনিষ্ঠজন বলছেন, চলচ্চিত্রে যখন পুরোপুরি অশ্লীলতা প্রবেশ করছে এমন সময় থেকেই ধীরে ধীরে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন এই নায়িকা। এরপরেই জড়িয়ে পড়েন রাজনীতিতে। শায়লা বর্তমানে জাতীয়তাবাদী দল সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

শায়লার নির্বাচনী এলাকা ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রসন)। গত মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করেছেন চিত্রনায়িকা শায়লা। এরপর থেকে নতুন করে আলোচনায় এসেছেন শাহরিয়ার ইসলাম শায়লা।

Reneta

ঢাকায় বেড়ে উঠলেও নিজ এলাকার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি দেখা গেছে তার। শুধু তাই নয়, কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন কর্মসূচিতেও সরব ছিলেন তিনি।

বিএনপি থেকে মনোনয়ন পেয়ে শায়লা বলেন, এবার সারা দেশে ধানের শীষের জোয়ার। জনগণ চায় বিএনপি ক্ষমতায় আসুক। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জনগণের জন্য আমি ইতোমধ্যে এলাকায় অনেক কাজ করেছি। তারা আমাকে অবশ্যই ভোট দেবেন।

তবে শেষ পর্যন্ত ফরিদপুর-৪ আসন থেকে শায়লাকেই বিএনপি মনোনয়ন দেয় কিনা সেটা এখনো নিশ্চিত নয়। কারণ সেই আসন থেকে বিকল্প হিসেবে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমকেও মনোনয়ন দেওয়া হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অশ্লীলচিত্রনায়িকাতারকাবিএনপিলিড বিনোদনশায়লাশোবিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ স্থগিত চেয়ে হাইকোর্টে রিটের বিষয়ে এনসিপির বক্তব্য

জুলাই সনদ স্থগিত চেয়ে হাইকোর্টে রিটের বিষয়ে এনসিপির বক্তব্য

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

বরিশালে হাতুড়িপেটা করে কৃষককে হত্যা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন মো. আবদুস সাত্তার পাটোয়ারী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT