চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির ভ্রমণ উপলক্ষে সাতক্ষীরা-গোপালগঞ্জে বিশেষ নিরাপত্তাব্যবস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ন ২৫, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাতক্ষীরা ও গোপালগঞ্জ ভ্রমণ উপলক্ষে বিশেষ নিরাপত্তার পাশাপাশি নতুন সাজে সাজানো হয়েছে বিভিন্ন স্থাপনা। ২৭ মার্চ সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালীমন্দির ভ্রমণের পর গোপালগঞ্জে যাবেন মোদি। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মোদি যাবেন কাশিয়ানীর শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দিতে। সেখানে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে কথাও বলবেন তিনি।

বিশ্বব্যাপি ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দির। প্রায় সাড়ে ৪শ বছর পূর্বের এই প্রাচীন মন্দিরটি পরিদর্শন করবেন নরেন্দ্র মোদি। মোদির আগমনকে কেন্দ্র করে প্রাচীন মন্দিরটির সংস্কারের পাশাপাশি, ঈশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্মাণ করা হয়েছে ৩টি হেলিপ্যাড। সেখানে বিশেষ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান খুলনা বিভাগের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন।

সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা-অর্চনা ও পরিদর্শন শেষে মোদি যাবেন গোপালগঞ্জে। সেখানে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। সাথে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর ওড়াকান্দির শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দিতে যাবেন নরেন্দ্র মোদি। সেখানে মতুয়া সম্প্রদায় তাকে ডঙ্কা কাশা ও উলুধ্বনির মাধ্যমে বরণ করবেন বলে জানান ঠাকুর পরিবারের সন্তান পদ্মনাথ ঠাকুর। নরেন্দ্র মোদির জন্য নতুন সাজে সাজানো হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু সমাধি ও হরিচাঁদ ঠাকুরের মন্দির। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান গোপালগঞ্জের পুলিশ সুপার আয়শা সিদ্দিকা।

নরেন্দ্র মোদির আগমনকে উপলক্ষ্যে বিশ্বব্যাপি স্বীকৃতি পাবে সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দির এবং গোপালগঞ্জের ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুরের মন্দির। এমনটাই প্রত্যাশা দুই জেলাবাসীর।

Jui  Banner Campaign
ট্যাগ: গোপালগঞ্জনরেন্দ্র মোদিভারতের প্রধানমন্ত্রীসাতক্ষীরা
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT