চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুনতাসীর মামুনকে নিয়ে গুজব সৃষ্টিকারীদের শাস্তি দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ণ ০৫, মে ২০২০
- সেমি লিড, অন্যান্য, বাংলাদেশ
A A
মুনতাসীর মামুন

অধ্যাপক মুনতাসীর মামুনের চিকিৎসা এবং দেশজুড়ে করোনাভাইরাস মহামারীর বিস্তার সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা-বিদ্বেষ ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

মঙ্গলবার সংগঠনটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

সেখানে বলা হয়: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি ও ১৯৭১-এর গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনের করোনাভাইরাস সংক্রমণ এবং চিকিৎসাব্যবস্থা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যামে গত দুই দিন ধরে সুপরিকল্পিতভাবে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর এই বুদ্ধিজীবীর বিরুদ্ধে ধর্মের দোহাই দিয়ে যে ধরনের ঘৃণা-বিদ্বেষমূলক প্রচারণা চালনো হচ্ছে- এর ফলে তার পরিবারের সদস্যবৃন্দ, সহযোদ্ধা ও গুণগ্রাহীদের ভেতর অত্যন্ত বেদনা ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
‘বাংলাদেশে ৭১-এর গণহত্যা এবং গণহত্যাকারীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি লিখেছেন অধ্যাপক মুনতাসীর মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ’৭১-এর গণহত্যাকারী ও মানবতার বিরুদ্ধে অপরাধী জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের চলমান বিচারে অন্যতম প্রধান সাক্ষী ছিলেন অধ্যাপক মুনতাসীর মামুন। যে কারণে জামায়াতে ইসলামী এবং তাদের রাজনৈতিক মিত্ররা অধ্যাপক মুনতাসীর মামুনসহ নির্মূল কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদ্গার করে চলেছে। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনতাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির এ হেন তৎপরতা আরো বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তারা করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের ‘আল্লাহর গজব’ বলছে এবং গতকাল রাতে অধ্যাপক মুনতাসীর মামুনের মৃত্যু সংবাদের গুজব ছড়িয়ে নারকীয় উল্লাস প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এই গণশত্রুরা করোনা ভাইরাসের চেয়ে সহস্রগুণ বেশি বিপদজনক। আমরা বিশ্বাস করি করোনা ভাইরাসের প্রকোপ থেকে সমগ্র বিশ্ববাসী দ্রুত মুক্তি লাভ করবে। কিন্তু ধর্মের নামে, জাতিসত্তার নামে যারা প্রতিনিয়ত বিভিন্ন অজুহাতে ঘৃণা-বিদ্বেষ ও সন্ত্রাস ছড়াচ্ছে তার সুদূরপ্রসারী ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে মুক্ত করতে হলে এদের বিরুদ্ধে সরকারকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদের বিরুদ্ধে সচেতন মানুষদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়: অধ্যাপক মুনতাসীর মামুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার অসুস্থ মায়ের সেবা করতে গিয়ে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার মা জাহানারা খান সুস্থ হয়ে গিয়েছেন যার বয়স ৮৬ বছর। হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক মুনতাসীর মামুন এখন অক্সিজেন ছাড়া শ্বাস গ্রহণ করতে পারছেন। হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করছেন।

জানানো হয়: আজ সকালে তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি সাবের হোসেন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্রতিনিয়ত অধ্যাপক মুনতাসীর মামুনের চিকিৎসার অগ্রগতির প্রতি নজর রেখেছেন। তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক মুনতাসীর মামুনকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT