চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির মাত্র চার দিনেই ‘আদিপুরুষ’র ব্যবসায় ধ্বস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ২০, জুন ২০২৩
বিনোদন
A A

শুরুটা দারুণ ছিল ‘আদিপুরুষ’-এর। ভক্তদের উন্মাদনা ছিল, অগ্রিম টিকেটও সব বিক্রি হয়ে গেছে। কিন্তু মাত্র চার দিনেই বক্স অফিসে ধ্বস নামলো। সোমবার মাত্র ২০ কোটি রুপি আয় করেছে ছবিটি।

মুক্তির প্রথম দিন শুক্রবার ছবিটি আয় করেছে ৮৬ কোটি, শনিবার ৬৫ কোটি এবং রবিবার ৬৯ কোটি রুপি আয় করেছে ছবিটি। কিন্তু সোমবার ছবির আয় হয় মাত্র ২০ কোটি রুপি।

‘আদিপুরুষ’ ভারতে আয় করেছে ২২০ কোটি রুপি। বিশ্বজুড়ে ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৩৪০ কোটি রুপি।

ট্রেড আ্যানালিস্ট তরণ আদর্শ সোমবারের বক্স অফিস ধ্বসের বিষয়টি জানিয়ে টুইট করেছেন। লিখেছেন, ‘নেতিবাচক শব্দগুলোর প্রভাব খেলা দেখাচ্ছে। শক্তিশালী ওপেনিং উইকেন্ডের পরে আদিপুরুষ সোমবার ভেঙ্গে পড়েছে।’ ছবিটিতে হিন্দু ধর্মের অবমাননার অভিযোগে দিল্লি হাইকোর্টে দায়ের করা হয়েছে মামলা। এসবের প্রভাব পড়েছে ছবির ব্যবসায়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা। ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি। অপরদিকে লক্ষণের ভূমিকায় আছেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিপুরুষপ্রভাস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT