ফুটবল

আলভারেজের পেনাল্টি বিতর্কের পর বদলে যেতে পারে নিয়ম

অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড় গোল করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড় গোল করে মাঠে উদযাপন করছেন, দর্শকরা স্ট্যান্ডে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যাম্পিয়ন্স লিগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে সামান্য পার্থক্যে বদলে গেছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের লড়াইয়ের ফলাফল। জুলিয়ান আলভারেজের পেনাল্টি বিতর্কে ফুটবলবিশ্বে এখন তোলপাড়। কেউ কেউ আলভারেজের পক্ষে কথা বললেও নিয়মের কথা তুলছেন অনেকে। আর্জেন্টাইন তারকার পেনাল্টি বিতর্কের পর পেনাল্টির নিয়মই বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

যেভাবে আলভারেজের পেনাল্টি বাতিল হয়েছে সেবিষয়ে উয়েফা জানিয়েছে, ‘বিষয়টি নিয়ে তারা ফিফা এবং আইএফএবি’র সালে আলোচনা করবে।’ এ ঘটনায় চটে থাকা অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে বলেছেন ‘বল জায়গা থেকে নড়েনি।’ তবে উয়েফা আলভারেজের শটের ফ্রেম ধরে বিশ্লেষণ করে বলেছে- ‘সামান্য সংযোগ হয়েছে।’

বিবৃতিতে উয়েফা বলেছে, ‘গত ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জুলিয়ান আলভারেজের নেয়া পেনাল্টি শট বাতিলের পর ঘটনা নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ উয়েফার সাথে যোগাযোগ করেছে।’

‘ভিডিও ক্লিপে দেখা গেছে খেলোয়াড়ের দাঁড়ানো পায়ের সাথে বলের সামান্যতম সংযোগ হয়েছে। খেলার বর্তমান (১৪.১ আইন) অনুযায়ী ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিগন্যালের মাধ্যমে জানায় গোলটি বাতিল করা উচিত।’

‘উয়েফা পুরো বিষয়টি ফিফা এবং আইএফএবি সাথে আলোচনা করবে যে, অনিচ্ছকৃত দুইবার স্পর্শের জন্য আইনটি পুনর্বিবেচনা করতে।’

আইএফএবি খেলার আইন ও যেকোনো ধরনের পরিবর্তনের জন্য ব্যবস্থা গ্রহণ করে।

বিষয়:অ্যাটলেটিকোআইএফএবিআলভারেজউয়েফাফিফারিয়াল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…