অর্থনীতি

বাজেটে ‘নারী ও শিশু’ উন্নয়নে বেড়েছে বরাদ্দ

বাজেটের আওতায় নারী ও শিশু উন্নয়নে আলোচনা ও কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে নারী ও শিশু উন্নয়নে বরাদ্দের বিষয় নিয়ে আলোচনা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ২০২৪-২৫ অর্থবছরে নারী ও শিশু বিষয়ক উন্নয়নে বেড়েছে বাজেট বরাদ্দ। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য গত বছরের তুলনায় বরাদ্দ বেড়েছে প্রায় ৫০০ কোটি টাকা।

আজ (৬ জুন) বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ২২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। যা গত অর্থ বছরের চেয়ে ৪৬৭ কোটি বেশি।

২০২৩-২৪ অর্থবছরের যা ছিল ৪ হাজার ৭৫৫ কোটি টাকা।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, আগামীতে নারী উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে নারী শিক্ষার সুযোগ সৃষ্টি, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শ্রম বাজারে নারীদের প্রবেশ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ইত্যাদি কার্যক্রম আরও জোরদার করা হবে।

বিষয়:জাতীয় বাজেট ২০২৪-২৫বাজেট ২০২৪বাজেট ২০২৪-২০২৫
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…