অপরাধ

ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় ‘হত্যা’ লেখা বোতাম, হত্যার ঘটনা বোঝাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ধাড়ী বাবুকে (২৬) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার ভোররাতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুন সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। ওই মিছিলে অংশ নেওয়াকে কেন্দ্র করে দিনভর আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলেও জানা গেছে।

অভিযোগ করা হচ্ছে, ওইদিন সন্ধ্যায় উপজেলার সাদেকপুর এলাকার সশস্ত্র দুর্বৃত্তরা চুনারচরের আখতার পোদ্দারের দোকানের পাশে একা পেয়ে মাহাবুব ধাড়ী বাবুর ওপর হামলা চালায়। সংঘবদ্ধ হামলায় তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে মাহাবুব ধাড়ী বাবুর মৃত্যু হয়।

 

বিষয়:ছাত্রলীগ কর্মীবরিশালমেহেন্দিগঞ্জহত্যার অভিযোগ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…