কর্পোরেট নিউজ

মাই রবি অ্যাপে দেখা যাবে ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ লাইভ

Channel i Online logo with Bengali text promoting live football matches on My Robi app. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে যখন উন্মাদনা তুঙ্গে, তখন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়ে এসেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সব ম্যাচ এবার সরাসরি সম্প্রচার করা হবে মাই রবি অ্যাপে।

বৃহস্পতিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এই উদ্যোগের মাধ্যমে ফুটবলপ্রেমীরা যেকোনো সময় এবং যেকোনো স্থান থেকে তাদের পছন্দের দল ও তারকা খেলোয়াড়দের খেলা উপভোগ করতে পারবেন। ফলে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত থাকবে দর্শকদের হাতের মুঠোয়।

রবি আজিয়াটা জানিয়েছে, গ্রাহকদের জন্য আধুনিক ও সহজলভ্য ডিজিটাল বিনোদন সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বকাপ উপলক্ষে নেওয়া এই বিশেষ আয়োজন সেই প্রতিশ্রুতিরই অংশ। তবে মাই রবি অ্যাপে কীভাবে লাইভ ম্যাচ দেখার সুযোগ পাওয়া যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, আগামী ১১ জুন শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৪৮টি দল।

বিষয়:ফিফা বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপমাই রবি অ্যাপলাইভ ম্যাচ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…