চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাদেজার অবদান থাকছে আড়ালে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
12:33 অপরাহ্ন 06, নভেম্বর 2023
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

বল হাতে নিজের দায়িত্বে অবিরামভাবে সফল, ব্যাট হাতে ফিনিশিংটাও দিচ্ছেন দারুণ। ফিল্ডিংয়েও রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অথচ দলের বাকি খেলোয়াড়দের পারফরম্যান্সে আড়ালে পড়ে যাচ্ছে রবীন্দ্র জাদেজার অবদান। বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়।

চলতি ওয়ানডে বিশ্বকাপে ভারতের জার্সিতে পঞ্চম বোলারের ভূমিকায় বেশ সফল জাদেজা। আট ম্যাচে পেয়েছেন ১৪ উইকেট। ব্যাটিংয়ে নামার সুযোগ পেয়েছেন চারবার। ৫৫.৫০ গড়ে ১১৫.৬২ স্ট্রাইক রেটে করেছেন ১১১ রান।

দ্রাবিড় বলেন, ‘আমরা যদি পরিসংখ্যান ও ডাটা দেখি, সে এই টুর্নামেন্টে ব্যতিক্রমী ছিল। আমাদের সিমাররা এতটাই চমৎকার ছিল যে জাড্ডু (জাদেজা) এবং কুলদ্বীপ যাদবের পারফরম্যান্স সম্ভবত কিছুটা নজরে পড়েনি।’

‘আমি মনে করি, কখনো কখনো সামান্য ভেজা বলেও তাকে সামর্থ্যের ভেতর বোলিং করতে হয়। কারণ মাঠে শিশির পড়ার জন্য বল কিছুটা ভেজা ছিল। মাঝের ওভারগুলোতে আমাদের দলের জন্য সে নিয়ন্ত্রণ বজায় রেখেছে, এটা দারুণ।’

‘তিন বা চারটি ম্যাচ ব্যাট করতে না পারা অবস্থায় সাতে নম্বর পজিশনে ক্রিজে নেমে প্রতিবার বেশ গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে হবে। তার মতো কারোর পক্ষে ব্যাপারটা সহজ না।’

‘এরপর তার ফিল্ডিংটা অবিশ্বাস্য। পয়েন্ট অঞ্চলে তার মতো কাউকে পাওয়াটা চমৎকার ব্যাপার। আমাদের জন্য সে সত্যিই দুর্দান্ত অলরাউন্ড প্যাকেজ। সত্যিই একটি দুর্দান্ত টুর্নামেন্ট পার করেছেন। কিছুটা হলেও সবার আড়ালে চলে গেছে।’

ভারতের কোচের এসব কথার পরদিনই সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ১৫ বলে ৩ চার ও এক ছক্কায় ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন জাদেজা। বল হাতে বিধ্বংসী হয়ে তুলে নেন ৫ উইকেট। প্রোটিয়ারা মাত্র ৮৩ রানে অলআউট হয়। ভারত ২৪৩ রানের বিশাল ব্যবধানে জয় পায়।

অলরাউন্ড পারফরম্যান্সের পরও ম্যাচ সেরার পুরস্কার ৩৪ বর্ষী অলরাউন্ডারের হাতে ওঠেনি। মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ১২১ বলে ১০১ রানে অপরাজিত থাকা বিরাট কোহলি হন ম্যান অব দ্য ম্যাচ।

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডজাদেজাদ্রাবিড়ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানে ৪৮ ঘণ্টায় ৪ বার জঙ্গি হামলা, ১৭ সেনার মৃত্যু

পরবর্তী

একই পার্টিতে সালমান-ঐশ্বরিয়া!

পরবর্তী

একই পার্টিতে সালমান-ঐশ্বরিয়া!

ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version