Advertisements
নতুন শিক্ষাবর্ষের জন্য প্রাথমিকের সব পাঠ্যপুস্তক শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে। আর অষ্টম ও নবম শ্রেণির তিনটি বই বাদে পৌঁছে গেছে মাধ্যমিকের অন্য বইগুলো। এমন তথ্য দিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবি বলছে, কোনো প্রতিষ্ঠানের গাফিলতির কারণে শিক্ষার্র্থীদের বই পেতে দেরি হলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।






