Advertisements
পুলিশ ভেরিফিকেশনে চাকরি প্রার্থীর আত্মীয় স্বজনের রাজনৈতিক পরিচয় জানতে না চাওয়ার সুপারিশ করছে পুলিশ সংস্কার কমিশন। কাউকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে উচ্চ আদালতের নয়টি নির্দেশনা মানারও সুপারিশ করছে তারা। পুলিশকে জনবান্ধব করতে প্রয়োজনীয় সব সুপারিশ করা হবে বলে জানান কমিশন প্রধান। ডিসেম্বরের মধ্যে কমিশন তাদের প্রস্তাব দেবে।








