বিনোদন

আলিয়ার যে কর্ম মুগ্ধ করেছিলো এক শিশুশিল্পীকে

স্মার্ট নারী হ্যাট পরা, সুন্দর হাসি, গ্রীষ্মকালীন পোশাক পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গরমের জন্য প্রস্তুত এক নারী হ্যাট পরা, উজ্জ্বল হাসি ও গ্রীষ্মকালীন পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিনেমার শুটিং স্পটে বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ক্ষোভ থেকে এক শিশু শিল্পীকে বাঁচিয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট, সম্প্রতি এমনই এক সত্য মিডিয়ায় সামনে তুলে ধরেন বর্ষীয়ান অভিনেত্রী সীমা পাহওয়া।

মূলত ঘটনাটি ঘটেছিল ২০২২ সালে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার সেটে। যেই সিনেমায় আলিয়ার সঙ্গে শুটিং স্পটে সহশিল্পী হিসেবে ছিলেন সীমা পাহওয়া। এক বিশেষ সাক্ষাৎকারে সীমা জানান, ওই ঘটনার পর তারকা সন্তান হিসেবে আলিয়া সম্পর্কে তার যে ধারণা ছিল সবটাই বদলে যায়।

সীমা জানান, এক মধ্যরাতে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার শুটিং চলছিল। গভীর রাত তিনটা। ওই সময় একটা মেয়ে শিশুর দৃশ্যের শুটিং চলছিল। দৃশ্যটা এমন ছিল যে, শিশুটি ঘুমের মধ্যে সংলাপ বলছে।

সীমা আরও বলেন, মধ্যরাতে শিশুশিল্পীটি সত্যি বারবার ঘুমিয়ে পড়ছিল। আর এ কারণে ঘুমের মধ্যে কখন সংলাপ বলবে সেটা বুঝতেই পারছিল না। এ পরিস্থিতি দেখে পরিচালক সঞ্জয় লীলা বানসালি বেশ চটে যান। চিৎকার করে বলতে থাকেন, ও কেন বার বার ঘুমিয়ে পড়ছে?

ঠিক তখনই শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসেন আলিয়া। ছোট্ট মেয়েটিকে বলেন, ‘আমি যখন তোমার হাত ধরে টানব, তখন সংলাপটি বলবে। আলিয়ার এমন বুদ্ধিমত্তা ও কৌশলেই মেয়েটি দ্রুত কাজটি শেষ করতে পারে। আলিয়া যেভাবে পুরো পরিস্থিতি সামাল দিয়েছিল,’ এভাবে আলিয়াকে দেখে তিনি মুগ্ধ হয়ে যান সীমা।

আলিয়া অভিনীত  ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তোলে। অভিনেত্রীর অভিনয় দক্ষতা দেখেও নজর কাড়ে দর্শকদের। এ সিনেমাটি ২১১.৫ কোটি টাকার ব্যবসায়িক সাফল্যের রেকর্ডে পৌঁছে দেয়। –বলিউড শাদিস

বিষয়:অভিনেত্রীআলিয়া ভাটবলিউড নির্মাতাসঞ্জয় লীলা বানসালি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…