চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা হয়ে প্রথম ক্যামেরার সামনে, আলিয়ার ফিটনেসে অবাক ভক্তরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ন ২৯, নভেম্বর ২০২২
বিনোদন
A A

মা হওয়ার পর প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালেন আলিয়া ভাট। বড় বোন শাহিনের জন্মদিনের পার্টিতে গিয়ে ক্যামেরার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। মাত্র কিছুদিন আগে মা হওয়া আলিয়ার ফিটনেস দেখে অবাক হয়েছেন ভক্তরা।

চলতি মাসের শুরুতে মা হয়েছেন আলিয়া ভাট। মেয়ের বয়স তিন সপ্তাহ। রাহার জন্মের পর থেকে তাকে নিয়েই ব্যস্ত আলিয়া। মা হওয়ার ২২ দিন পর বাড়ির বাইরে বের হলেন আলিয়া। সোমবার রাতে বড় বোন শাহিন ভাটের জন্মদিন উপলক্ষে বাবার বাড়ি গিয়েছেন অভিনেত্রী। সাদামাটা লুকেই দেখা গেছে তাকে।

পাপারাজ্জিদের তোলা ছবিতে দেখা গেছে কালো টপ আর নীল ডেনিম পরেছেন আলিয়া। প্রায় নো-মেক আপ লুক। আলিয়ার ফিটনেস দেখে বুঝার উপায় নেই যে মাত্র কিছুদিন আগেই মা হয়েছেন তিনি। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘অল্প সময়েই আগের মতো হয়ে গেছেন আলিয়া।’ আরেকজন লিখেছেন, ‘বাচ্চা হয়েছে মনেই হয় না, এত স্লিম!’ আরেক ভক্ত লিখেছেন, ‘সন্তান পেটে থাকাকালীন গোলগাল আলিয়াকে মিস করবো।’

৬ই নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। গত সপ্তাহে মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। আলিয়া-রণবীরের মেয়ের নাম ‘রাহা’ রেখেছেন নীতু কাপুর।
সূত্র: কইমই

ট্যাগ: আলিয়া ভাটপাপারাজ্জিরণবীর কাপুররাহাশাহিন ভাট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা হারালেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল

ফেব্রুয়ারি ১, ২০২৬
এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি।

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT