আলজেরিয়ায় বনাঞ্চলে দাবানলে নিহত ২৬

আগ্নেয়গিরির অগ্নিকুণ্ডে ধোঁয়া ও আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে, যা একটি অগ্নিকাণ্ডের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
আলজেরিয়ার উত্তরাঞ্চলের বনাঞ্চলে দাবানলে কমপক্ষে ২৬ জন নিহত ও আরও বেশ কিছু মানুষ আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজউদ বলেছেন, তিউনিসিয়ার সীমান্তবর্তী এল টারফে ২৪ জন এবং সেতিফে মা ও মেয়ে মারা গেছেন।
হেলিকপ্টারের দিয়ে দাবানল নিয়ন্ত্রণের কাজ করছেন অগ্নিনির্বাপক কর্মীরা। বিভিন্ন প্রদেশে প্রায় ৩৫০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, এল টারফ অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর আলজেরিয়া প্রতি বছর বনের দাবানল দেখা দেয়। গত বছর ৯০ জন লোক মারা গেছে বলে ধারণা করা হয় এবং ১ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







