ফুটবল

অনেক জল ঘোলার পর ইসাকের নতুন ঠিকানা লিভারপুল

লিভারপুলের ইসাক ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের ইসাক ও প্রতিপক্ষের খেলোয়াড় ফুটবল মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিউক্যাসল ইউনাইটেডে বনিবনা হচ্ছিল না আলেক্সান্ডার ইসাকের। চলতি দলবদলে ক্লাব ছাড়তে চেয়ে কর্তৃপক্ষের সাথে তিক্ততা বেড়ছে সুইডিশ স্ট্রাইকারের। একপর্যায়ে দলের সাথে যাননি অনুশীলনেও। তাকে নিতে গতমাসে লিভারপুল ১১০ মিলিয়ন খরচ করতে রাজি হয়। আপত্তি জানিয়েছিল নিউক্যাসল। লিভারপুল খরচ বাড়াচ্ছে, দাঁড়িয়েছে ১৩০ মিলিয়নে। এতে সমঝোতাও এগিয়েছে। ইসাক যাচ্ছেন লিভারপুলেই।

শিগগিরই অ্যানফিল্ডে পরিচয় করিয়ে দেয়া হবেন ইসাককে। সোমবার মেডিকেল টেস্ট হবে তার। অলরেডদের সঙ্গে ছয় বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি।

দলবদল ঘিরে তিক্ততা বাড়ায় নিউক্যাসলকে নিয়ে জনসম্মুখে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ইসাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুসপ্তাহ আগে লিখেছিলেন, ‘ক্লাব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাই সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়।’

২৫ বর্ষী ইসাকের সাথে ক্যাসলের চুক্তি ছিল ২০২৮ পর্যন্ত। ম্যাগপাইদের হয়ে গত মৌসুমে ৪২ ম্যাচে ২৭ গোল করেছেন তিনি। জায়গা করে নিয়েছিলেন প্যান প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা প্রিমিয়ার লিগ একাদশেও।

বিষয়:অ্যানফিল্ডআলেক্সান্ডার ইসাকনিউ ক্যাসললিড স্পোর্টসলিভারপুল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…