চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যালেকের বিশ্বাস, তাকে দোষারোপ করা হবে না!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
10:59 পূর্বাহ্ন 21, আগস্ট 2022
বিনোদন
A A
Advertisements

হলিউড সিনেমা ‘রাস্ট’ এর শুটিং চলাকালে অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ (নকল বন্দুক) থেকে ছোড়া গুলি লেগে মৃত্যু হয় হলিউডের ৪২ বছর বয়সী নারী চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনসের। সম্প্রতি ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে অ্যালেক ট্রিগার চাপাতেই গুলিতে মৃত্যু হয়েছে হাটচিনসের। তবে অভিনেতার বিশ্বাস, এই বিষয়ে কর্তৃপক্ষ তাকে দোষারোপ করবে না।

সম্প্রতি সিএনএন-এ দেয়া সাক্ষাৎকারে অ্যালেক বল্ডউইন বলেছেন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি, তদন্তকারীরা বলবেন যে এটা শুধুই দুর্ঘটনা।’

বল্ডউইন আরও জানিয়েছেন, তিনি একজন তদন্তকারী নিয়োগ করেছেন যেন সেদিন তার সঙ্গে যা ঘটেছিল সেটা প্রমাণ করতে পারেন। তার বিশ্বাস এই ঘটনায় তাকে দোষারোপ করা হবে না।

এফবিআই-এর নতুন ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে, কেউ ট্রিগার না টানলে পিস্তল থেকে গুলি বের হওয়া সম্ভব নয়। সেদিনের ঘটনায় ট্রিগার টানা হয়েছিল বলেই দুর্ঘটনাটি ঘটেছে।

২০২১ সালের ডিসেম্বরে ‘গুড মর্নিং আমেরিকা’য় প্রকাশিত এক সাক্ষাৎকারে অ্যালেক বল্ডউইনকে জিজ্ঞেস করা হয়েছিল স্ক্রিপ্টে না থাকা সত্ত্বেও তিনি কেন ট্রিগার টেনেছিলেন? উত্তরে তিনি বলেন, ‘ট্রিগারটি টানা হয়নি, আমি ট্রিগার টানিনি। আমি কখনই কারো দিকে পিস্তল তাক করে ট্রিগার টানবো না, কখনই না।’

২০২১ সালের অক্টোবরে নিউ ম্যাক্সিকোতে ‘রাস্ট’ এর শুটিং চলাকালে ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় পরিচালক জোয়েল সৌজাও আহত হয়েছিলেন। ঘটনার পরে আইনি ঝামেলায় পড়তে হয়েছে অভিনেতাকে।

সূত্র: হলিউড রিপোর্টার

ট্যাগ: অ্যালেক বল্ডউইনরাস্টলিড বিনোদনহ্যালাইনা হাটচিনস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্যোগ মোকাবেলায় সন্দ্বীপে নির্মিত হচ্ছে ‘মুজিব কিল্লা’

পরবর্তী

কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকার মালিক খুঁজতে মাইকিং

পরবর্তী

কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকার মালিক খুঁজতে মাইকিং

নিহতদের প্রতি প্রধানমন্ত্রী’র শ্রদ্ধা

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রী'র শ্রদ্ধা

সর্বশেষ

বাংলাদেশ-পাকিস্তান দুপক্ষই ‘অতিরিক্ত প্রতিক্রিয়া’ দেখিয়েছে: শশী থারুর

ফেব্রুয়ারি 2, 2026

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের নিপীড়নে পশ্চিমাদের মৌনতার নিন্দা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ

ফেব্রুয়ারি 2, 2026

নিখোঁজের ২৮ দিন পর ৪ বছরের শিশু উদ্ধার

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

জার্মানিতে পরিবহন কর্মীদের ধর্মঘট, দুর্ভোগে লাখো যাত্রী

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version