ফুটবল

সার্বিয়া বিদ্বেষী স্লোগান দিয়ে নিষিদ্ধ আলবেনিয়া ফরোয়ার্ড

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় মাঠে সতর্কতা ও মনোযোগের সাথে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় মাঠে সতর্কতা ও মনোযোগের সাথে প্রস্তুত, স্টেডিয়ামে দর্শকদের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউরোতে জাতিবিদ্বেষী স্লোগান দেখেছে ফুটবলবিশ্ব। গ্রুপ ‘বি’তে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর মেগাফোনে সার্বিয়া বিরোধী স্লোগান দেন আলবেনিয়ার ফরোয়ার্ড মিরলিন্ড ডাকু। আলবেনিয়ার পরের দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ২৬ বর্ষী ডাকুকে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ডাকু সমর্থকদের সাথে জাতীয়তাবাদী স্লোগানে যোগ দেন। সেখানে সমর্থকদের সাথে সুর মিলিয়ে ‘ফা… মেসিডোনিয়া এবং ফা… সার্বিয়া’ স্লোগান তোলেন। ঘটনায় আলবেনিয়াকে জরিমানাও করা হয়েছে।

উয়েফার শৃঙ্খলা বিষয়ক কমিটি ডাকুর কর্মকাণ্ড সম্পর্কে জানিয়েছে, ‘আচরণের সাধারণ নীতিগুলো মেনে চলতে ব্যর্থ হয়েছেন, শালীন আচরণের মৌলিক নিয়ম লঙ্ঘন করেছেন, ক্রীড়া আসরে একটি অ-ক্রীড়া প্রকৃতির আচরণ প্রকাশ করে ফুটবল খেলাকে অসম্মানিত করেছেন।’

সার্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি জোভান সুবাটোভিচ ঘটনায় আলবেনিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্যবস্থা না নিলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বর্জনের হুমকি দিয়েছেন।

মিরলিন্ড ডাকু আগে কসোভোর হয়ে খেলতেন। গতবছর আলবেনিয়াতে যোগ দেন। নিষেধাজ্ঞার ফলে গ্রুপপর্বের শেষ গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

বিষয়:আলবেনিয়াইউরো-২০২৪কসোভোক্রোয়েশিয়াডাকুলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…