বাংলাদেশ

ইসির সিনিয়র সচিব হলেন আখতার আহমেদ

ইসির ভোট কেন্দ্রের লোগো সামনে একটি ভবনের ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো সহ একটি ভোট কেন্দ্রের ছবি, যেখানে ভবনের পেছনে আকাশ ও কিছু গাছ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব হিসেবে আখতার আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী আখতার আহমেদকে অন্য যেকোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/ সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুবছর মেয়াদে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই নিয়োগের অন্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে, ইসি সচিব পদে থাকা শফিউল আজিমকে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

বিষয়:আখতার আহমেদইসির সিনিয়র সচিবনির্বাচন কমিশননির্বাচন কমিশন (ইসি)
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…