হাসনাত আব্দুল্লাহকে দেখতে সিএমএইচে বিমানবাহিনী প্রধান

সিএমএইচে হাসপাতালে হাসনাত আব্দুল্লাহকে দেখতে আসা বিমানবাহিনী প্রধানের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে সিএমএইচ পরিদর্শনে যান বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
মঙ্গলবার ২৭ আগস্ট সিএমএইচ পরিদর্শনে যান বিমানবাহিনীর প্রধান।
এসময় বিমানবাহিনী প্রধান হাসনাত আব্দুল্লাহর শারিরীক অবস্থার খোঁজ-খবর নেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







