অন্যান্য খেলা

বাংলাদেশ দলে খুব ভালো খেলোয়াড় দেখেছি: পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান অধিনায়ক বাংলাদেশ দলের খেলোয়াড়ের প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান অধিনায়ক বাংলাদেশ দলের একজন খেলোয়াড়ের প্রশংসা করছেন, অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তান হকি দল বাংলাদেশে খেলতে এসে খুব উপভোগ করেছে। তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে। তিন ম্যাচে বাংলাদেশ ২৬ গোল হজম করেছে। বাংলাদেশ দলে কিছু ভালো খেলোয়াড়ের উপরও চোখ পড়েছে সফরকারী অধিনায়ক আম্মাদ ভাটের।

ম্যাচের পর আম্মাদ বললেন, ‘সিরিজটি আমাদের জন্য খুব ভালো ছিল। আমরা এখানে প্রো হকি লিগের জন্য প্রস্তুতি নিতে এসেছিলাম এবং একই সাথে এই সিরিজটি আমাদের জন্য বিশ্বকাপ বাছাইপর্বের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আলহামদুলিল্লাহ, আমরা সেটা পেরেছি। আমাদের পরবর্তী চ্যালেঞ্জ প্রো লিগে।’

‘আমাদের প্রথম খেলা ৯ ডিসেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে। নেদারল্যান্ডস এক নম্বর দল। আমাদের কোচ যেমন পরিকল্পনা দেন, আমরা সেটা কার্যকর করি এবং আমাদের ভারসাম্য পরীক্ষা করি যে, আমরা কোথায় দাঁড়িয়ে আছি।’

বাংলাদেশ দলের মূল্যায়নে আম্মাদ বললেন, ‘সত্যি বলতে, এই দলে কিছু খুব ভালো খেলোয়াড় দেখেছি। তারা খুব দক্ষ, তবে তাদের অনেক উন্নতি করতে হবে। তাদের একজন ভালো কোচ আছেন। তাকে বুঝতে, তার সাথে কাজ করতে এবং তিনি যেভাবে চান সেভাবে খেলার জন্য তাদের কিছুটা সময় দরকার। মনে করি বাংলাদেশের খেলোয়াড়দের উন্নতির জন্য কিছুটা সময় প্রয়োজন।’

‘আমরা সবাই এশীয়, একমাত্র পার্থক্য হল অভিজ্ঞতা। যদি বছরে ৫০টির বেশি ম্যাচ না খেলেন, তাহলে বিশ্বের সেরা দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আমাদের ভালো খেলোয়াড় আছে, অভিজ্ঞতা আছে। আরও একটি প্রধান বিষয় হল, আমাদের ফিটনেস লেভেল খুব ভালো। কারণ আমরা গতবছর থেকে তাহির জামানের সাথে কাজ করছি। গতবছর আমরা খুব ভালো টুর্নামেন্ট খেলেছি।’

বিষয়:আম্মাদএএইচএফতাহিরপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…