বাংলাদেশ

বন্যার্তদের মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাতের ত্রাণ বিতরণ

বন্যার্তদের মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাতের ত্রাণ বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণে অংশগ্রহণকারী ব্যক্তিরা, একটি ট্রাকের পাশে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রামসহ সারাদেশের বিভিন্ন জেলা প্লাবিত। দুর্যোগপূর্ণ এসব অঞ্চলে শুরু থেকেই ব্যাপকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত।

সংগঠনের প্রতিনিধি মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক বলেন, এবারের বন্যায় লাখো মানুষের স্বাভাবিক জীবন বিপন্ন হচ্ছে। আমরা শুরু থেকেই ওইসব মানুষের মাঝে উদ্ধারকার্য ও ত্রাণ বিতরণ করে আসছি।

তিনি আরও বলেন, ইতিমধ্যে দুর্গত মানুষের বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ নানা পরিকল্পনা গ্রহণ করেছেন এবং কোনো কোনো অঞ্চলে কাজ শুরু করে দিয়েছেন। ইনশাআল্লাহ বন্যার পানি নীচে নেমে এলে আমরা ব্যাপকভাবে যথাসম্ভব পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দেব।

এ যাত্রায় দেশবাসীর দোয়া কামনা করেন আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক।

বিষয়:আহলে সুন্নাতআহলে সুন্নাত ওয়াল জামাতত্রাণ বিতরণ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…