চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে ভারতে গিয়ে ডোনাল্ড লু’র বৈঠকে যা নিয়ে আলোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 17, সেপ্টেম্বর 2024
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Advertisements

বাংলাদেশে দুই দিনের সফর শেষে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লিতে ইতোমধ্যেই তিনি ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।

স্থানীয় সময় সোমবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকে ইউক্রেনে টেকসই শান্তি প্রতিষ্ঠা ছাড়াও আলোচনা হয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সহযোগিতা ও মহাকাশ ইস্যুতে।

‘ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগ’ শিরোনামে প্রকাশিত এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অষ্টম ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগের সময় সহযোগিতা প্রসারিত করার সুযোগ নিয়ে আলোচনা করতে মার্কিন ও ভারতীয় কর্মকর্তারা আজ ভারতের নয়াদিল্লিতে একত্রিত হয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাগরাজ নাইডু এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতার যুগ্মসচিব বিশ্বেশ নেগির সাথে অনুষ্ঠিত এই আলোচনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু এবং ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স জেডিদিয়া পি. রয়েল সহ-সভাপতিত্ব করেন।

এতে বলা হয়, ২+২ ইন্টারসেশনাল ডায়ালগে প্রতিরক্ষা সহযোগিতা, মহাকাশ ও বেসামরিক বিমান চালনার সহযোগিতা, পরিচ্ছন্ন জ্বালানি সহযোগিতা এবং শিল্প ও লজিস্টিক সমন্বয়সহ অভিন্ন অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিয়েছে।

ইউক্রেনের ন্যায়সঙ্গত টেকসই শান্তির জন্য সমর্থনের পাশাপাশি কর্মকর্তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা, সেইসাথে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তায় সমর্থনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সহকারী সেক্রেটারি লু এবং প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েল চলমান অংশীদারিত্ব আরও বৃদ্ধি এবং জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ইন্টারসেসনাল এই ডায়ালগ আজ পরবর্তী ২+২ মন্ত্রী পর্যায়ের সংলাপের ভিত্তি স্থাপন করেছে। অন্যতম প্রধান এই প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ভারত তাদের বিস্তৃত বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ট্যাগ: ডোনাল্ড লুডোনাল্ড লুর বৈঠক ভারতেভারতে ডোনাল্ড লু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদকের গডফাদারদের ধরতে যৌথ অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

পরবর্তী

মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির ৭ দিনের রিমান্ডে

পরবর্তী

মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির ৭ দিনের রিমান্ডে

হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে শ্যামল দত্ত

সর্বশেষ

ছবি: খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নারীদেরকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

ফেব্রুয়ারি 2, 2026

নারী হেনস্তার প্রতিবাদ করায় আমার পেছনে লেগেছে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি 2, 2026

ভোলায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি 2, 2026

শেখ হাসিনা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি 2, 2026

পোস্টাল ব্যালট ছাড়াও যে কারণে ভোট গণনা দেরি হবে

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version