আন্তর্জাতিক

দীর্ঘ অপেক্ষার পর ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

৭৩ বছর বয়সি রাজনীতিবিদ ও আমলা মিশেল বার্নিয়েকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। নতুন প্রধানমন্ত্রী শিক্ষা, নিরাপত্তা এবং অভিবাসন নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর জানিয়েছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে মিশেল বার্নিয়ে বলেছেন, তিনি ফ্রান্সের ‘আর্থিক ঋণ’ সম্পর্কে জাতির কাছে সত্য বলতে ভয় পাবেন না। এছাড়া বেশ কিছু খাতে বড় ‘পরিবর্তনের’ প্রতিশ্রুতিও দিয়েছেন মিশেল বার্নিয়ে।

নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে মূলত মধ্য-ডান এলআর দলের রাজনীতিবিদ৷ ১৯৭৩ সালে রাজনীতিতে প্রবেশ করা এই বর্ষীয়ান রাজনীতিক ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি প্রধানমন্ত্রী৷ এর আগে ৩৫ বছর বয়সী গাব্রিয়েল আতাল ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন।

সংসদ ভেঙে দিয়ে চলতি বছরের জুলাইয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে ইউরোপজুড়ে বিষ্ময় সৃষ্টি করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। কিন্তু ওই নির্বাচনে কোন দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রী মনোনোয়ন দিতে গিয়ে বিপাকে পড়ে যান তিনি।

বিষয়:এমানুয়েল মাক্রোঁফ্রান্সের প্রধানমন্ত্রীমিশেল বার্নিয়ে
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…