জনপদ

সাড়ে ১৬ ঘণ্টা পর উত্তরের পথে স্বস্তির যাত্রা

উত্তরের পথে যানবাহনের চলাচল স্বাভাবিক, ট্রাফিকের চাপ কম. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরের পথে যানবাহনের চলাচল স্বাভাবিক, ট্রাফিকের চাপ কম, সড়ক পরিস্থিতি স্বস্তিদায়ক।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় সাড়ে ১৬ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে। তাতে দেশের উত্তরাঞ্চলের যাত্রায় আবারও স্বস্তি ফিরে এসেছে।

সোমবার রাত ১০টা থেকেই ফিটনেসবিহীন গাড়ি বিকল ও অতিরিক্ত গাড়ির চাপে বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইলের ঘারিন্দা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সূত্র জানায়, সকাল সোয়া ৮ থেকে সোয়া ১১টা পর্যন্ত এবং ১২টা ৫৫ মিনিট থেকে ৩টা পর্যন্ত সেতুর দুই লেন একমুখী করে দেয়া হয়। এতে ধীরে ধীরে মহাসড়কে স্বস্তি ফিরে আসে।

জানা গেছে, সোমবার রাত ১০ থেকে সকাল ৭টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু এলাকায় দুটি দ্বিতল গাড়ি, ঢাকা সিটিতে চলা স্বল্পপাল্লার গাড়ি, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন বিকল হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিকল গাড়ি দ্রুততার সাথে উদ্ধার করলেও অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল।

সেতু কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিক সময়ে তারা প্রতি মিনিটে ১৫ থেকে ২০টি গাড়ি পারাপার করে থাকেন। কিন্তু এরকম পরিস্থিতিতে ৪০ থেকে ৪৫টি গাড়ি পারাপার হয়ে থাকে। অতিরিক্ত গাড়ি পারাপার করলে সেতু তা ধারণ করতে পারে না। টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, যানজট নিরসনে পুলিশের সাত শতাধিক সদস্য নিরলসভাবে কাজ করে চলেছে। দুপুর আড়াইটার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিষয়:উত্তরটাঙ্গাইলটাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুবঙ্গবন্ধু সেতুযানচলাচল
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…