১৩ ঘণ্টা পর সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক

সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল ১৩ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে, রেলপথে ট্রেন চলাচল ও যানবাহন চলাচল শুরু হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
হবিগঞ্জের চুনারুঘাটের লস্করপুরে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ১৩ ঘণ্টা পর সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে গতকাল ২২ নভেম্বর বুধবার ঢাকা-সিলেট রেললাইনের আখাউড়া-সিলেট অংশের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও রশিদপুরের মধ্যবর্তী লস্করপুর এলাকায় তেলবাহী ট্রেনের (৯৫১ নম্বর গাড়ি) দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার কারণে সিলেট থেকে ঢাকাগামী উপবন, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেন রাস্তায় আটকা ছিল। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






