ক্রিকেট

উইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলের সিরিজে অধিনায়ক আফিফ

বাংলাদেশ ক্রিকেটার আফিফ ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আফিফ ক্রিকেট খেলতে প্রস্তুত, মাঠে দাঁড়িয়ে ব্যাট ও গ্লাভস হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তিনটি চার দিনের ম্যাচ খেলতে আগামী ১১ মে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। বুধবার রাতে প্রথম দুই আনঅফিসিয়াল টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ হোসেন ধ্রুব’র নেতৃত্বে লংগার ভার্সন সিরিজটি খেলবে স্বাগতিকরা।

১৬-১৯ মে, ২৩-২৬ মে, ৩০মে-২ জুন অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। সব ম্যাচে সফরকারী দলের প্রতিপক্ষ বাংলাদেশ ‘এ’ দল। প্রথম দুটি ম্যাচের জন্য ঘোষিত হয়েছে বিসিবির দল।

বাংলাদেশ ‘এ’ দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দীপু, নাঈম হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল।

বিষয়:আনঅফিসিয়াল টেস্টএ দলবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসসিলেট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…