ক্রিকেট

মানবাধিকার প্রসঙ্গে আফগানিস্তান সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, বিপক্ষ দলের ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটসম্যান ব্যাটিং করছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে. Channel i News – চ্যানেল আই নিউজ

মানবাধিকারের প্রসঙ্গ তুলে আফগানিস্তানের বিপক্ষে পূর্ব নির্ধারিত তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজ বাতিলের কারণ দেখিয়েছে- ‘নারী ও মেয়েদের মানবাধিকারের উল্লেখযোগ্য অবনতি’। অস্ট্রেলিয়া সরকারের সাথে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্তটি নিয়েছে অজি বোর্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে বলেছে, অস্ট্রেলিয়া সরকারের সাথে আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও বিবেচনা করা হয়েছে। ২০২৩ সালের ওডিআই সিরিজ বাতিলের পর পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

সিএ’র বিবৃতি এমন, ‘গত ১২ মাস ধরে সিএ আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের সাথে ক্রমাগত পরামর্শ অব্যাহত রেখেছে। সরকার পরামর্শ দিয়েছে আফগানিস্তানে নারী ও মেয়েদের অবস্থা ক্রমাগত খারাপের দিকে গেছে। এ কারণে আমরা পূর্বের অবস্থানেই রয়েছি এবং দেশটির সাথে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।’

‘সিএ বিশ্বব্যাপী ক্রিকেটে নারী ও মেয়েদের অংশগ্রহণ ও সমর্থনের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে। আইসিসির সাথে তারা সক্রিয়ভাবে জড়িত থাকবে এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক ম্যাচগুলো হওয়ার জন্য কী পদক্ষেপ নেয়া যেতে পারে তা নির্ধারণ করতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।’

অস্ট্রেলিয়া গত দুবছরে দুটি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছে। সিএ পূর্বে বলেছিল, তারা আইসিসি ইভেন্টে আফগানিস্তানের বিপক্ষে খেলা থেকে বিরত থাকবে না। কারণ দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি ইভেন্টের নিয়ন্ত্রণ আলাদা থাকে।

২০২৩ সালেও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। সেসময় দেশটির তারকা স্পিনার রশিদ খান বিগ ব্যাশ লিগে না খেলার হুমকি দিয়েছিলেন।

বিষয়:অস্ট্রেলিয়াআইসিসিআফগানিস্তানবিগ ব্যাশরশিদলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…