চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ামিতে বার্সার ম্যাচ নিয়ে লা লিগা ফুটবলারদের আপত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 22, আগস্ট 2025
ফুটবল, স্পোর্টস
A A
গতমৌসুমে ভিয়ারিয়ালের সঙ্গে পাঁচ গোল হজম করার দিন

গতমৌসুমে ভিয়ারিয়ালের সঙ্গে পাঁচ গোল হজম করার দিন

Advertisements

চলতি মৌসুমে লা লিগার বার্সেলোনা-ভিয়ারিয়ালের একটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। যার অনুমোদন দিয়েছে র‍য়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বিদেশের মাটিতে লিগের ম্যাচ আয়োজনের পরিকল্পনার কড়া সমালোচনা করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি নিয়ে এবার আপত্তি জানাল স্পেনের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনও (এএফই)।

২০ ডিসেম্বর লা লিগার ১৭তম ম্যাচ ডের খেলাটি মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে গড়ানোর কথা। যেজন্য উয়েফা, যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন, কনক্যাকাফ ও সবশেষে ফিফার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।

এএফই বিবৃতিতে বলেছে, ‘লা লিগার সব ক্লাবের অধিনায়কদের সমর্থনে এএফই স্পেনের বাইরে খেলা নিয়ে আপত্তি জানাচ্ছে। আগস্টের শুরুতে উয়েফা ও ফিফার কাছে বিদেশের মাটিতে ম্যাচ নিয়ে অনুরোধ জানানোর প্রেক্ষিতে সব ক্লাবের অধিনায়করা বৃহস্পতিবার একসাথে হয়েছিলেন।’

‘আমরা একতাবদ্ধ। আমাদের সিদ্ধান্তের যথাযথ সম্মান ও স্বচ্ছতা চাই। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে সবধরনের তথ্য দিয়েও সহায়তা দাবি করেছি। এমন আয়োজনের জন্য স্টেকহোল্ডার ও খেলোয়াড়দের সাথে আলোচনা সেরে সিদ্ধান্তে আসা উচিত।’

রিয়াল মাদ্রিদ প্রতিক্রিয়ায় বলেছিল, ‘যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয়, পরিণতি এতটাই গুরুতর হবে যে, তা ফুটবল জগতে অন্য এক মোড় নেবে। তাছাড়া এধরনের যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ক্লাবের স্পষ্ট সম্মতি থাকতে হবে।’

ট্যাগ: বার্সেলোনাভিয়ারিয়ালরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলম্বিয়ায় গেরিলা হামলায় নিহত ১৮

পরবর্তী

বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান

পরবর্তী

বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান

ভেস্তে গেল তিন বছরের পরিশ্রম, হচ্ছে না ‘রাউডি রাঠোর ২’

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি 1, 2026

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version