ফুটবল

বাংলাদেশের গ্রুপে কোরিয়া-লাওস

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবল

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে, জয় উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৬ সালে হবে এএফসি অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপ ফুটবল। আসরের জন্য গ্রুপ ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। বাংলাদেশ খেলবে ‘এইচ’ গ্রুপে।

এইচ গ্রুপে বাংলাদেশের সাথে আছে কোরিয়া রিপাবলিক (সাউথ কোরিয়া), লাওস এবং তিমুর। আসরে একটি কনফেডারেশন থেকে মোট ১২ দল অংশ নেবে। ২০২৬ সালের ১-১৮ এপ্রিল পর্যন্ত বসবে আসরটি।

এবার মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ হবে থাইল্যান্ডে। আসরে থাকবে না কোনো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সেরা চারে থাকা দলগুলো ২০২৬ সালে পোল্যান্ডে হতে চলা অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তার আগে ২০২৫ সালের আগস্টে হবে বাছাইপর্ব।

বিষয়:এএফসিকোরিয়াফিফাবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…