বিনোদন

মা হারালেন সংগীতশিল্পী আদনান সামি

সংগীতশিল্পী আদনান সামির মা হারানোর শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতশিল্পী আদনান সামির মা হারানোর শোক প্রকাশের ছবি, যেখানে তিনি একান্তে শোকাহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামির মা বেগম নওরীন খান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

সোমবার (৭ অক্টোবর) মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আদনান সামি।

মায়ের একটি ছবি পোস্ট করে আদনান সামি লেখেন, ‘সীমাহীন দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় মা বেগম নওরীন সামি খান মারা গেছেন। আকস্মিক এ ঘটনায় আমরা ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে পড়েছি।’

মায়ের জন্য দোয়া চেয়ে আদনান সামি লেখেন, ‘অসম্ভব রকমের একজন ভদ্র মানুষ ছিলেন আমাদের মা। তিনি যার সংস্পর্শে যেতেন, তার সঙ্গে আনন্দ ও ভালোবাসা ভাগ করে নিতেন। আমরা তাকে খুব মিস করব। তার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।’

এদিকে আদনান সামির মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর এ গায়কের পোস্টে মন্তব্য তার ভক্ত-অনুরাগী ও শোবিজ অঙ্গনের তারকারাও শোক প্রকাশ করেছেন।

ভারতীয় অভিনেত্রী মিনি মাথুর লেখেন, ‘আপনার এই ক্ষতির জন্য দুঃখিত প্রিয় আদনান, রোয়া এবং মদিনা। এই শোক কাটিয়ে উঠুন।’ গায়ক রাঘব লেখেন, ‘আপনার প্রতি ভালোবাসা।’ এমন অসংখ্য মন্তব্য আসছে কমেন্ট বক্সে। –পিঙ্কভিলা

বিষয়:আদনান সামিনওরীন খানমামারা গেছেন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…