বিনোদন

‘আদিপুরুষ’ নিষিদ্ধের দাবিতে মোদীকে চিঠি

অ্যাডিপুরুষের চরিত্রের তিনজন পুরুষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডিপুরুষের চরিত্রের তিনজন পুরুষের দৃশ্য, যারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতে মুক্তির পর থেকেই সমালোচনায় বিদ্ধ ‘আদিপুরুষ’। ছবিটি নিয়ে চলছে তর্ক বিতর্ক। এবার ছবিটি নিষিদ্ধ করতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’।

পৌরাণিক মহাকাব্য রামায়ণকে বিকৃত করার অভিযোগ আনা হয়েছে মোদীর কাছে পাঠানো চিঠিতে। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য পরিচালক ওম রাউত এবং চিত্রনাট্যকার মনোজ মুনতাশির শুক্লার বিরুদ্ধে মামলা দায়েরের কথাও বলা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই বলছে, ‘অবিলম্বে সিনেমা প্রদর্শন বন্ধ করা এবং ভবিষ্যতের জন্যও আদিপুরুষ থিয়েটার এবং ওটিটি প্লাটফর্মগুলোতে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে।’

‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ চিঠিতে উল্লেখ করেছে, ‘যে কোনও ধর্মীয় বিশ্বাস থেকেই আসুন না কেন, দেশের প্রত্যেক নাগরিকই প্রভু শ্রীরামকে একজন ঈশ্বর হিসাবেই বিবেচনা করেন। এই ছবিতে ভগবান রাম এবং এমনকি রাবনকে ভিডিও গেমের চরিত্রের মতো করে দেখানো হয়েছে। তাই এই ছবি দেশের প্রত্যেক নাগরিকের বিশ্বাসকেই আঘাত করে।’

চিঠিতে আরও বলা হয়েছে,‘এই ছবির পরিচালক, প্রযোজক ও সংলাপ লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। পরিচালক ওম রাউত, লেখক মনোজ মুনতাশির শুক্লা এবং সিনেমার প্রযোজকদের বিরুদ্ধে এফআইআর করা দরকার। ওরা হিন্দুদের অনুভূতিতে আঘাত করেছেন। আমাদের ভগবান শ্রী রাম, মা সীতা এবং রামসেবক ভগবান হনুমানের ভাবমূর্তিকে রক্ষা করা প্রয়োজন।’

বিষয়:আদিপুরুষবলিউডভারতমোদীরামায়ণরামায়ন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…