চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এডিশনাল ডিআইজি মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
- সেমি লিড, বাংলাদেশ
A A
Advertisements

বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র রেখে গেছেন। মরহুমের জানাযা সকালে রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাযা শেষে আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্য হিসেবে ২০০১ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি এআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া, ডিঅ্যান্ডপিএস ও ক্রাইম ইস্ট শাখায় কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি অ্যাডিশনাল ডিআইজি (ইন্সপেকশন-১) হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পূর্ব তিমুরে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৭৩ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার মনসুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
মরহুমকে আজ বাদ এশা তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আইজিপির শোক
অ্যাডিশনাল ডিআইজি মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আইজিপি এক শোক বার্তায় বলেন, মরহুম মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগ: অ্যাডিশনাল ডিআইজিমো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরাজগঞ্জে আশরাফ আলী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পরবর্তী

কাজাখস্তান থেকে ফিরেই জিমে নিশো

পরবর্তী

কাজাখস্তান থেকে ফিরেই জিমে নিশো

দাঁড়িয়ে থাকা ট্রাকে, বাসের ধাক্কায় চালক নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: বাসচালক নিহত

সর্বশেষ

পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ আজ

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াত আমিরসহ সিনিয়র নেতাদের টুইটার হ্যাক করে নারী বিদ্বেষী কন্টেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

রাজধানীতে থাকবে শুষ্ক আবহাওয়া, মেঘলা আকাশসহ হালকা কুয়াশার আভাস

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ফের বাড়ল দেশের বাজারে সোনার দাম, রোববার থেকে কার্যকর

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version