চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক-ফ্যান পেজ হারিয়ে বিপাকে স্পর্শিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 22, জুন 2021
বিনোদন
A A
Advertisements

মাস দুয়েক হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই অর্চিতা স্পর্শিয়া। মাঝেমধ্যে পাওয়া যায় ইনস্টাগ্রামে। কিন্তু ভক্তদের সঙ্গে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুক ফ্যান পেজটি মাসখানেক হলো হাতছাড়া হয়ে গেছে ‘কাঠবিড়ালী’ খ্যাত এ অভিনেত্রীর।

পাশাপাশি উধাও হয়ে গেছে স্পর্শিয়ার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটিও। তাই আপাতত ফেসবুকে পাওয়া যাচ্ছে না তাকে। এতে করে ভীষণ বিপাকে স্পর্শিয়া! চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন এই অভিনেত্রী।

তিনি বলেন,  মাসখানেক আগে হঠাৎ দেখি ফেসবুকে আমি নেই। আমার এক মিলিয়ন ফলোয়ারের ফ্যান পেজও উধাও। পরে ফেসবুক কর্তৃপক্ষ’র সঙ্গে যোগাযোগ করেও কোনো রেসপন্স পাইনি। বিষয়টি  ক‘দিন আমাকে খুবই চিন্তায় রেখেছে। অ্যাকাউন্ট ও পেজ এখনও উদ্ধার করতে পারিনি। তাই নতুন আইডি খুলতে হয়েছে।

অনেকের সঙ্গে যোগাযোগ কমে গেছে স্পর্শিয়ার। নিজের মতো করে কাজ করে গেলেও তেমন আপডেট দিতে পারছেন না তিনি। অ্যাকাউন্ট ও পেজ ঠিক কী কারণে গায়েব হতে পারে তাও জানা নেই ‘নবাব এলএলবি’র শুভ্রা চরিত্র দিয়ে আলোচনায় আসা অভিনেত্রী স্পর্শিয়ার।

ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বিপরীতে কোনো ইস্যু হয়েছিল কিনা জানতে চাইলে স্পর্শিয়া বলেন, তেমন কিছু তো হয়নি। আমাকে এ বিষয়ে নোটিশও করা হয়নি। এ বিষয়ে কিছুই বলতে পারছি না আমি। পেজ ও আইডি হারিয়ে খুব বিপাকে আছি।

এদিকে আগামী ২৫ জুন সিনেমা হলে মুক্তি পাচ্ছে স্পর্শিয়া অভিনীত ‘নবাব এলএলবি’ ছবিটি। সিনেমাটির প্রচারণার বড় মাধ্যম হতে পারতো স্পর্শিয়ার অ্যাকাউন্ট ও পেজ। কিন্তু এগুলো হাতছাড়া বলে সেটা হচ্ছে না। তবে নতুন আইডি দিয়ে যতোটা সিনেমার প্রচারণা চালানো যায় সেটা তিনি করছেন বলেই জানালেন।

স্পর্শিয়া অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘ফিরে দেখা’।  ২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানের ছবি এটি। পরিচালনা করেছেন চিত্রনায়িকা রোজিনা। মুক্তি প্রতীক্ষিত এই ছবিতে স্পর্শিয়ার নায়ক হিসেবে রয়েছেন নিরব।

ট্যাগ: অভিনয়কাঠবিড়ালীনবাব এলএলবিনিরবফেসবুকরোজিনালিড বিনোদনসিনেমাস্পর্শিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোয়াখালীর কবিরহাট-সোনাইমুড়ী সড়ক উন্নয়নসহ ১০ প্রকল্প অনুমোদন

পরবর্তী

দেশে করোনা সংক্রমণের ৪৭২ তম দিনে ৭৬ জনের মৃত্যু

পরবর্তী

দেশে করোনা সংক্রমণের ৪৭২ তম দিনে ৭৬ জনের মৃত্যু

অ্যান্টিবডির সুখবরেও সচেতনতাই বাঁচার একমাত্র ‍উপায়

সর্বশেষ

এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন শর্মিলা রহমান

ফেব্রুয়ারি 1, 2026

জোকোভিচকে ইতিহাস গড়তে না দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন আলকারাজ

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version