বিনোদন

আদালতে বলিউড নায়িকা জেরিন খানের আত্মসমর্পণ

জামিন পেলেও বিদেশ যেতে আদালতের বারণ

বলিউড নায়িকা জেরিন খানের ছবি, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতে বলিউড নায়িকা জেরিন খানের আত্মসমর্পণের ছবি, তিনি একটি সুন্দর পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত বলিউড নায়িকা জেরিন খান। সেই মামলার কারণেই তার বিরুদ্ধে ছিলো গ্রেপ্তারি পরোয়ানা। সোমবার পশ্চিমবঙ্গের শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা।

বিচারক শুভজিৎ রক্ষিত তাকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিয়েছেন বলে জানিয়েছে কলকাতার সংবাদমাধ্যমগুলো। ৩০ হাজার টাকার বন্ডে মিলেছে এ জামিন।

সেই জামিনের শর্ত, আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না জেরিন। প্রতিটি শুনানিতে অভিনেত্রীকে আদালতে হাজির থাকতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৬ ডিসেম্বর।

কী অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় জেরিনের বিরুদ্ধে? ২০১৮ সালে কালীপূজার সময়ে উত্তর কলকাতা এবং উত্তর ২৪ পরগনার ছ’টি অনুষ্ঠানে থাকার জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার থেকে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন জেরিন। কিন্তু সেই অনুষ্ঠানগুলিতে আসেননি তিনি।

ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিক বিশাল গুপ্তের অভিযোগ, জেরিনকে নিয়ে আসার গোটা ব্যবস্থাপনার পিছনে তাদের প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ হয়েছে। যদিও জেরিন আসেননি। অভিনেত্রী অগ্রিম বাবদ ১২ লক্ষ টাকা নিয়েছিলেন। বাকি টাকা জেরিনের নিরাপত্তা, বিমান ভাড়া, হোটেল ভাড়া বাবদ খরচ হয়েছে। ২০১৮ সালে জেরিন ও তার প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেন বিশাল।

বিষয়:আদালতজেরিন খানপুলিশবলিউডবলিউড নায়িকামামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…