অপরাধ

১৮ মামলার আসামি আল আমিন গ্রেপ্তার

আসামি আল আমিন গ্রেপ্তার, পুলিশ হেফাজতে, ১৮ মামলার আসামি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামি আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ, ১৮ মামলার আসামি হিসেবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাদারীপুরের হত্যা মামলার আসামি আল আমিনকে (২৮) ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। তার বিরুদ্ধে দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনসহ মাদারীপুর সদর থানায় মোট ১৮টি মামলা রয়েছে।

আজ  বুধবার সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর বাঘৈর এলাকা থেকে হত্যা মামলার এজাহারনামীয় আসামি আল আমিন হাওলাদারক গ্রেপ্তার করা হয়।

আসামির বিরুদ্ধে দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনসহ মাদারীপুর সদর থানায় মোট ১৮টি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গত ২৩ মার্চ রাতে ভুক্তভোগী শাকিল মুন্সী তার বাড়ির পিছনে প্রতিবেশি পলাশের জমিতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে আসামি আল আমিন হাওলাদারসহ অন্য আসামিরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে শাকিল এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মৃত শাকিলের ভাই হাসান মুন্সী বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা করেন। মামলার বিষয়টি জানতে পারে ঘটনায় জড়িত আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে র‌্যাব-১০ এর সহযোগিতা চায়।

বিষয়:আল-আমিনদক্ষিণ কেরানীগঞ্জর‍্যাব-১০
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…