অপরাধ

উপদেষ্টাদের সাবেক দুই কর্মকর্তার বিষয়ে দুদকের গোয়েন্দা কার্যক্রম

দুদকের তদন্তে অংশ নেওয়া দুই সাবেক কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক।

রোববার (২৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে যাচাই- বাছাই শুরু হয়েছে। একইসাথে প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদকের গোয়েন্দা ইউনিট।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গত কয়েক মাসে নানা অনিয়মের অভিযোগ ওঠে। একই সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগের সংবাদ প্রকাশ করে স্থানীয় গণমাধ্যমগুলো।

এ সপ্তাহের শুরুর দিকে তুহি ফারাবিকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সোমবার মোয়াজ্জেম হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে একটি ফেসবুক স্ট্যাটাসে মোয়াজ্জেম হোসেন দাবি করেছেন, তাকে অপসারণ করা হয়নি, বরং তিনি নিজেই পদত্যাগ করেছেন।

বিষয়:উপদেষ্টাগোয়েন্দা কার্যক্রমদুদক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…