বাংলাদেশ

অর্থপাচারের তথ্য চেয়ে বিভিন্ন দেশে দুদকের ৭১ চিঠি

দুদকের কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, অর্থপাচার তদন্তের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদকের কর্মকর্তারা অর্থপাচার সংক্রান্ত তদন্তের জন্য সাক্ষাৎকার নিচ্ছেন, বিভিন্ন ব্যক্তি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অর্থপাচারের তথ্য চেয়ে বিভিন্ন দেশে এই পর্যন্ত ৭১টি চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ২৭টি এমএলএআরের জবাব পেয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুদক কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের একটি প্রতিনিধি দলের সভা শেষে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে মানিলন্ডারিং বেশি হয়। অর্থপাচার রোধসহ যেকোনো ইস্যুতেই ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি দল দুদককে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে শেখ হাসিনা সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে বেশ জোরালোভাবেই তৎপরতা শুরু করেছে দুদক।

ইতিমধ্যেই এফবিআই, বিশ্বব্যাংক ও জাতিসংঘের ইউএনওডিসি’র সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি।

বিষয়:ইইউইউরোপীয় ইউনিয়নদুদকদুর্নীতি দমন কমিশন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…