বিনোদন

‘দায়মুক্তি’-তে অন্যরকম আবুল হায়াত!

অবসরপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াতের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসরপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াতের ছবি, তিনি বাংলার জনপ্রিয় অভিনেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অভিনয় জগতে অনন্য একটি নাম আবুল হায়াত। ষাটের দশক থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। প্রায় ৮২ বছর বয়সেও অভিনয় চালিয়ে যাচ্ছেন এই গুণী শিল্পী! ৭ ফেব্রুয়ারি আসছে আবুল হায়াত অভিনীত সিনেমা ‘দায়মুক্তি’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘দায়িমুক্তি’র প্রেক্ষাগৃহে আসার খবর নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন প্রযোজক জসিম উদ্দিন। তার পক্ষ থেকে বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানে নির্মিত এই ছবি।

বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘দায়মুক্তি’। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা সুস্মি রহমান। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক বদিউল আলম খোকন।

আবুল হায়াতের সঙ্গে সাক্ষাৎকারে দুই তরুণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক, নাট্যকার আবুল হায়াত এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আরেক একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘আমি আর দিলারা ভাবী অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। প্রযোজক এবং পরিচালকের আগ্রহেই মূলত আমার এই সিনেমায় কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আশা করছি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

দিলারা জামান বলেন, ‘হায়াত ভাইয়ের সঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। দায়মুক্তি সিনেমায় কাজ করার মধ্যদিয়ে সিনেমাতেও একসঙ্গে কাজ করা হলো আমাদের। গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। সিনেমাতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে ভালোভাবে অভিনয় করার চেষ্টা করেছেন। আমি আশাবাদী দায়মুক্তি নিয়ে। বাকিটা আসলে দর্শকের আগ্রহের উপর নির্ভর করছে।’

অভিনেতা আবুল হায়াত ও তার সহশিল্পী আবেগপ্রবণ দৃশ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ জন্মদাতা বাবা-মার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত আর সন্তান হিসাবে মা-বাবার প্রতি আমাদের দায়িত্বটা কি তার একটা সুন্দর গল্প এই সিনেমাতে তুলে ধরা হয়েছে বলে জানান পরিচালক খোকন।

‘দায়মুক্তি’ সিনেমায় মনিরুজ্জামান মনিরের লেখা ও আলী আকরাম শুভর সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় গায়ক মনির খান। গানটি জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের লিপে দর্শক উপভোগ করবেন।

বিষয়:আবুল হায়াতদায়মুক্তিদিলারা জামাননায়কবদিউল আলম খোকনমনির খান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…