আদালত

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা: ২ আসামিকে মৃত্যুদণ্ড

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা: ২ আসামিকে মৃত্যুদণ্ড

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে ২ আসামিকে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার ৯ এপ্রিল দুপুর সোয়া ১২টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ে সাবেক এএসআই আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া সাবেক ভিসি হাবিবুর রশিদ ১০ বছরের কারাদণ্ড, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ৫ বছরের কারাদণ্ড এবং সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া রোবি শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডলকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক বেরোবি ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়াসহ আরও ৫ নেতাকে ৩ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার পর মামলার সকল আসামিকে আদালতের মাধ্যমে যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে ট্রাইব্যুনাল জানায়।

বিষয়:আবু সাঈদমৃত্যুদণ্ড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…