বিয়ে করেছেন কণ্ঠশিল্পী অবন্তি সিঁথি। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে অবন্তির কাছের মানুষ এবং দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন বলে জানা যায়।
জানা গেছে, অবন্তি সিঁথির বর অমিত দে লন্ডন প্রবাসী। সেখানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। শখের বশে সংগীত চর্চাও করেন। গানের মাধ্যমেই দুজনের পরিচয় হয়।
বরকে নিয়ে অবন্তি সিঁথি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের পরিচয়টা গানের মাধমে হলেও বিয়ের ব্যাপারটি পারিবারিকভাবে হয়েছে। পরিচয়ের পর আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। অমিতের ভাবনাচিন্তা আমাকে মুগ্ধ করেছে। চাকরি করলেও সে একজন সংগীতের মানুষ।’
ঢাকা/এমটিএল







