অনূর্ধ্ব-২১ এশিয়ান ইয়ুথ আর্চারি চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। ইসলামিক রিপাবলিক অব ইরানের গোলশানি মোহাম্মদ হোসেনকে হারিয়েছেন তিনি।
আলিফ চার সেটে মোট ৭ পয়েন্ট তোলেন। প্রথম সেটে এক, দ্বিতীয় সেটে দুই, তৃতীয় সেটে দুই এবং চতুর্থ সেটে আরও দুই পয়েন্টসহ সাত পয়েন্ট অর্জন করেন। অন্যদিকে, চার সেটে হোসেন মাত্র এক পয়েন্ট তুলতে পারেন।
অক্টোবরের ১ তারিখে ফাইনালে বিকাল ৪টায় লড়বেন তিনি। ফাইনালে আব্দুর রহমান আলিফের প্রতিপক্ষ চাইনীজ তাইপের লি চেং হুয়াং।









