ফুটবল

নক আউটের পথে আবাহনী, ফেডারেশন কাপে শঙ্কায় মোহামেডান

দুটি বাংলাদেশ ফুটবল খেলোয়াড় মাঠে উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ ফুটবল খেলোয়াড় মাঠে উল্লাসে উদযাপন করছে, একটি শারীরিকভাবে সুস্থ ও অন্যজন আনন্দিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফেডারেশন কাপে নেমেছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। ম্যাচে আবাহনীর কাছে হেরে গেছে মোহামেডান। জয়ের একমাত্র গোলটি এসেছে মোহাম্মদ ইব্রাহিমের থেকে।

মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নেমে প্রথমার্ধে গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় আবাহনী। ইব্রাহিমের গোলে ১-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। জয়ে ছয় পয়েন্টে গ্রুপের দুইয়ে উঠল দলটি, হাঁটছে নক আউটের দিকে।

অন্যদিকে তিন ম্যাচের দুটিতে হেরে ফেডারেশন কাপ থেকে বাদ পড়ার শঙ্কায় মোহামেডান। তিন ম্যাচে এক জয়ে টেবিলের তিনে নেমে গেছে সাদা-কালো জার্সিরা। গ্রুপের প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে হেরে যায় মোহামেডান।

পরে চট্টগ্রাম আবাহনীকে ৬-০ গোলে হারালেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি কোচ আলফাজ আহমেদের দল। ফেডারেশন কাপে খারাপ করলেও প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে রয়েছে দলটি। ছয় ম্যাচ খেলে সবকটিতে জয় তুলে টেবিলের শীর্ষে তারা।

বিষয়:আবাহনীআলফাজইব্রাহিমমোহামেডানরহমতগঞ্জলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…