বিনোদন

পর্দায় সাই পল্লবীর সঙ্গী হচ্ছেন আমির পুত্র জুনায়েদ?

সাই পল্লবীর সঙ্গে আমির পুত্র জুনায়েদ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাই পল্লবীর সঙ্গে আমির পুত্র জুনায়েদ এর ছবি, যেখানে তারা একসঙ্গে হাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডে পা রাখতে যাচ্ছেন আমির খান পুত্র জুনায়েদ খান, গেল কয়েক বছর ধরে এমন খবরই শোনা যাচ্ছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত ভাবে কোনটিতেই দেখা যায়নি এই স্টারকিডকে।

তারই মাঝে এবার বলিউড হাঙ্গামা একটি বিশ্বস্ত সূত্রের বরাতে বলছে, নাম চূড়ান্ত না হওয়া জুনায়েদ তার পরবর্তী সিনেমার জন্য প্রস্তুতি শুরু করেছেন। যেখানে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় মালায়ালাম অভিনেত্রী সাই পল্লবীকে।

জানা গেছে, এটি জুনায়েদের দ্বিতীয় সিনেমা হবে যশরাজ ফিল্মসের সাথে বলিউডে অভিষেকের পরে। যার পরিচালনায় থাকবেন সুনীল পাণ্ডে। যদিও এ বিষয়ে পরিচালক কিংবা জুনায়েদের তরফ থেকে এখনো চূড়ান্ত কোন ঘোষণা আসেনি।

২০১৭ সালে জার্মান নাট্যকার ব্রেখটের ‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’ নামে মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন জুনায়েদ। এছাড়াও তিনি মুম্বাইয়ের এইচ আর কলেজ থেকে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ‘আমেরিকান অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্ট’  থেকে মঞ্চে অভিনয়ের ওপর ডিগ্রি নিয়েছেন।

এছাড়াও ‘পিকে’ ছবিতে পরিচালক রাজকুমার হিরানির সহকারি হিসেবে কাজ করেছেন জুনায়েদ। ফলে ধারণা করা হচ্ছ বেশ তোড়জোড় প্রস্তুতি নিয়েই মাঠে নামছেন আমির পুত্র।

এখন দেখার বিষয়, বাবার মত সেও একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে বলিউডে জায়গা করে নিতে পারে কিনা!

বিষয়:আমির খানজুনায়েদ খানসাই পল্লবীস্টারকিড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…