জনপদ

পার্বতীপুরে জমিসংক্রান্ত বিরোধে এক যুবক নিহত

পার্বতীপুরে জমিসংক্রান্ত বিরোধে নিহত যুবকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্বতীপুরে জমিসংক্রান্ত বিরোধের ঘটনাস্থলের ছবি, যেখানে নিহত যুবকের পরিবারের সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুরের পার্বতীপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার সকালে পৌরসভার নামাপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় শাহজাহান আলী (৩২)নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

নিহত শাহজাহান আলী পৌরসভার নামাপাড়া মহল্লার আবদুল হামিদের ছেলে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল হাসনাত খান হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, আজ রবিবার বিকেলে নিহতের স্বজনরা থানায় এসেছেন অভিযোগ নিয়ে। মামলা গ্রহণের কার্যক্রম চলছে এবং আসামিদের ধরার প্রস্তুতি নেয়া হচ্ছে।

পরিবারের সদস্যদের দাবি, শাহজাহানের প্রতিবেশী গোলাম কিবরিয়া (৪৫) এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

ঘটনায় আহতরা হলেন নিহত শাহজাহানের ভাই শাহ আলম (৩৫), চাচাতো ভাই রবিউল ইসলাম (৩০) ও মেহেরাব আলী (৩৫)। আহত ৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে।

বিষয়:দিনাজপুরযুবক নিহত
প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…