কুড়িগ্রাম

মোবাইল ফোনে কথা বলা অবস্থায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের ধাক্কায় নিহত নারীর মরদেহের পাশে স্থানীয় মানুষজন ও পরিবারের সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুড়িগ্রাম জেলার রাজারহাটে ট্রেনের ধাক্কায় ভারতী রাণী নামের ৫২ বছর বয়সী একজন নারীর মৃত্যু হয়েছে।

আজ (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১১টার দিকে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পুটিকাটা এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ভারতীয় রাণী সুন্দর গ্রাম এলাকার গোবিন্দ চন্দ্র রায়ের স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহত ভারতী তার আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্যে রেল লাইনের পাশেই মোবাইলে কথা বলছিলেন এবং একজনের জন্য অপেক্ষা করছিলেন। এসময় চিলমারী থেকে ছেড়ে আসা তিস্তাগামী কম্পিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

বিষয়:ট্রেনের ধাক্কায় মৃত্যু
প্রতিবেদক

শ্যামল ভৌমিক

কুড়িগ্রাম প্রতিনিধি, চ্যানেল আই

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…