বাংলাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত এবং আহতদের সংখ্যা নির্ণয়ে ওয়েবসাইট তৈরি

বিক্ষোভের সময় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভের সময় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সংঘর্ষের দৃশ্য, ধোঁয়া ও ভাঙচুরের চিহ্ন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে চলতি বছর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত এবং আহতের পূর্ণাঙ্গ সংখ্যা নির্ণয়ে ওয়েবসাইট তৈরি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম।

এসময় তারেকুল ইসলাম বলেন, এই ওয়েবসাইটে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তরা তথ্য আপলোড করতে পারবেন। ১৬ জালাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১০ হাজার ৯’শ ৭৯টি কেস সরকারি ডেটাবেজে রেজিস্ট্রার হয়েছে বলেও জানান তিনি।

এই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন।

বিষয়:আহতওয়েবসাইটনিহতবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…