বাংলাদেশ

রাজধানীর মোহাম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, একজনের মরদেহ উদ্ধার

মোহাম্মদপুরে অগ্নিকাণ্ডের সময় আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে।

রাত সাড়ে ১২টার দিকে ১৪ তলা ভবনের ৫ তলায় লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্ঠায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবনটি থেকে এই পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অগ্নিকাণ্ডে নিহত ওই ব্যক্তির নাম মোশারফ হোসেন। তিনি বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বিষয়:অগ্নিকান্ডরাজধানী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…