জনপদ

শেরপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

শেরপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

শেরপুরে নালিতাবাড়ীতে তোলা মিয়া  (৪০) নামে এক ব্যক্তিতে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (২৪ আগস্ট) রাত নয়টার দিকে নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গেরাপাচা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত তুলা মিয়া ওই এলাকার নুরুল আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে তুলা মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায় দূর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ খুনের ঘটনার সাথে একই এলাকার নাজমুল হোসেন (৪০) নামে এক ব্যক্তি জড়িত বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে।

নলিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা তুলা মিয়া নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, হত্যার কারণ ও জড়িতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রতিবেদক

হাকিম বাবুল

শেরপুর জেলা প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…